ভান্ডারিয়ায় পরিবহন চালক ও সহযোগীদের প্রশিক্ষণ কর্মশালা
ভান্ডারিয়ায় সড়ক পরিবহন সেক্টরে শৃংখলা রক্ষা, সড়ক দূর্ঘটনা প্রতিরোধ, যাত্রী সেবার মান উন্নয়ন এর লক্ষ্যে পরিবহন চালক এবং সহযোগীদের (হেলপার) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় ভান্ডরিয়া বাস মালিক সমিতির কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া থানার সার্জন মো. রেজাউল ইসলাম এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।
তিনি জানান, সড়ক, মহাসড়কে যাতায়াতকারী গাড়ীর চালক, সহযোগীদের এই কর্মসূচির আওতায় প্রশিক্ষিত করা হবে। কর্মসূচির প্রথম পর্বে প্রত্যেকটি গাড়ী থেকে একজন করে মোট ৮০ জনকে টার্গেট করে প্রশিক্ষণ কার্যক্রম করা হয়েছে। দুই পর্বে ভাগ করে কর্মশালা পরিচালিত হবে। যে সকল চালক ও সহযোগী প্রথম পর্বে অংশগ্রহণ করতে পারেনি তাদের জন্য আগামী সপ্তাহে আবারো এই প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহণ করবে বলে জানান সার্জন রেজাউল ইসলাম। তিনি আরো বলেন, শত শত মানুষের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত গাড়ী চালিয়ে থাকে ড্রাইভার আর হেলপাররা। তাই চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলা, রং সাইড থেকে ওভারটেক করা এবং নেশা ও মাদকে জড়িয়ে না পড়ে সেই বিষয়ে সর্তকর্তাসহ ধর্মীয় অনুশাসন তুলে ধরা হয় কর্মশালায়।
