প্রধান সূচি

আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করার প্রতিবাদে ভান্ডারিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

স্বাধীনতা বিরোধী ও জামাত শিবিরের নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করার প্রতিবাদে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় শনিবার বিকেলে ছাত্রলীগ-যুবলীগসহ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী ষড়যন্ত্রকারী ও বঙ্গবন্ধুর পালাতক আসামীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে ভান্ডারিয়া বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয় এসে শেষ হয়। পরে এখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বিভিন্ন স্থানে সভা সমাবেশে স্বাধীনতা বিরোধী একটি চক্র জেলা এবং উপজেলা আওয়ামী লীগ এর শীর্ষ নের্তৃবৃন্দের সম্পর্কে মিথ্যা কল্পিত অপ্রচার করে আসছে। উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় বক্তারা বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের ধারা ভান্ডারিয়ায় অব্যাহত রাখতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম এর বিকল্প নেই।

কারা আরো বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কোন রাজাকার পরিবার ও রাজাকার সন্তানরা যদি কোন ষড়যন্ত্র করে তাহলে ভান্ডারিয়াবাসীকে নিয়ে তা প্রতিহত করা হবে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদার, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ মান্নান উজ্জল, কৃষক লীগের সভাপতি মো. ফারুক হোসেন মুন্সী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জমাদ্দার, শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম লাল, যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথি, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক মায়নুল মিয়া, যুগ্ন আহবায়ক শেখ এমরান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেদোয়ান শিকদার রিচান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী, পৌর যুবলীগের আহবায়ক সাইদুর রহমান অর্পন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি আক্তার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসতিয়াক সজল ও সাধারণ সম্পাদক সুদেব দাস, ছাত্র লীগের যুগ্ন আহবায়ক আলামিন সরদার, যুগ্ন আহবায়ক রুবেল খান, কলেজ ছাত্রলীগের সভাপতি ছানি, সাধারণ সম্পাদক মাহি, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক ইশান প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial