কচুয়ায় গাঁজাসহ আটক-১
কচুয়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাইনবোর্ড-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বিলকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশ থেকে আটক করা হয়। আটক মো. রুবেল মল্লিক (২০) উপজেলার বিলকুল গ্রামের বেলায়েত মল্লিকের ছেলে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. রুবেল মল্লিক নামের একজন মাদক কারবারীকে আটক করা হয়েছে। এ সময়ে তল্লাশী করে তার সাথে থাকা ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক রুবেলকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, কচুয়া থানা এলাকায় কোন মাদক কারবারী, মাদকসেবী থাকতে পারবে না। মাদক কারবারী ও সেবীদের যারা প্রশ্রয় দিবে তাদেরকেও ছাড় দেয়া হবেনা।
এছাড়া গত সোমবার রাত একটার দিকে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে চারজনকে আটক করেছে পুলিশ। এসময়ে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।
