প্রধান সূচি

পাইকগাছায় পৌরসভার নিজস্ব ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

খুলনার পাইকগাছা পৌরসভা প্রতিষ্ঠার ২৩ বছর পর আধুনিক পৌর ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শিববাটিতে ৮ কোটি টাকা ব্যয় নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আকতারুজ্জামান বাবু।

পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ওসি এজাজ শফী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা জাপা সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,  পৌর কাউন্সিলর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

উল্লেখ্য, ১৯৯৭ সালে পাইকগাছা পৌরসভা প্রতিষ্ঠা হলেও সাবেক গদাইপুর ইউনিয়ন পরিষদের ভবনে কার্যক্রম চালিয়ে আসছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial