Tuesday, September 1st, 2020
রাস্তা সংস্কারের ৮ মাসের মধ্যেই বেহালদশা ॥ চলাচলে দূর্ভোগ
পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরে টিএন্ডটি সড়কটি সামান্য বৃষ্টি হলেই পানিতে ডুবে যায়। যার ফলে বিভিন্ন জায়গার গর্তে পানিতে ডুবে যাওয়ায় রিক্সা, অটো রিক্সার চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটিতে পানি জমাট থাকায় দেখে মনে হবে ডোবা। যার ফলে আটকা পড়ছে কাঁচামালের ও চালের ট্রাক। জনসাধারণের হেটে চলতে চরম দূর্ভোগ পোহাতে হয়। ভান্ডারিয়া পৌর শহরে সাবেক সদর ইউনিয়ন পরিষদ টিএনটি থেকে বাসষ্ট্যান্ড পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি গত বছরে কার্পেটিং করা হয়েছিল। এখন রাস্তাটির চিহ্ন পানিতে ডুবে যাওয়ার কারণে প্রায় জায়গাই কম দেখা যায়। বৃষ্টি হলেই সড়কে সৃষ্টি হওয়া বড় বড় গর্তে পানিবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে বিএনপির দুই গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিএনপির দুই গ্রুপ পৃথক পৃথক ভাবে দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ. লতিফ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাক হাওলাদার, প্রচার সম্পাদক আলমগীর কবির মান্নু, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি শাহরিয়া আব্দুল্লাহ সোহেল, উপজেলা যুবদলের সভাপতি আতিকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান জমাদ্দার, ছাত্রদল নেতা মামুন, সুমন প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম। অপরদিকে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবিরের সভাপতিত্বে দলেরবিস্তারিত পড়ুন
মোংলায় সাংবাদিকদের নিয়ে ফ্রেন্ডশিপের মতবিনিময়
করোনা প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের অবদান ও করণীয় নিয়ে মোংলায় মতবিনিময় সভা করেছে উন্নয়ন সহযোগী সংস্থা ফ্রেন্ডশিপ। মঙ্গলবার বিকেল ৪টায় মোংলার মাছমারা এলাকায় ফ্রেন্ডশিপ হেলথ ক্লিনিকের আয়োজিত এ সভায় বক্তারা বলেন, লবণাক্ততা, ঝড়-জলোচ্ছাসের মত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে আসছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষেরা। এতে কর্মহীন হয়ে আর্থিক অভাব-অনটনে পড়েছে উপকূলীয় এলাকার দরিদ্র ও স্বল্প আয়ের মানুষ। তাই গুরুত্ব দেয়া হচ্ছে মোংলার স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব এবং সুস্বাস্থ্যকে। ‘তাই কিং আব্দুল্লাহ বিন আজিজ’ প্রোগ্রামের অর্থায়নে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে করোনাকালে বিশেষ কর্মসূচি নিয়েছে ফ্রেন্ডশিপ। মোংলায় পরিচালিত এ কর্মসূচি বাস্তবায়নে আরো সহায়তা করছে কানাডীয়বিস্তারিত পড়ুন
কাউখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৭ (ছ) ধারা অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা, নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পূন:গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় বরিশালের পরিচালক মো. জুলফিকার আলী স্বাক্ষরিত স্মারকে পাঠানো ৯ সদস্য বিশিষ্ট পূন:গঠিত উপজেলা কমিটির সভাপতি পদে সুনন্দা সমাদ্দার ও সাধারণ সম্পাদক পদে আব্দুল লতিফ খসরু মনোনিত হয়েছেন। এছাড়া অন্যরা হলেন- সহ-সভাপতি পদে মাওলানা মোশারফ হোসেন, জাহানুর বেগম, সদস্য পদে হাফিজুর রহমান বাদল, সাহিদা বেগম, সাংবাদিক রবিউল হাসান রবিন, প্রভাষক জগদিস চন্দ্র কুন্ডু,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে বাড়ি ফেরার দাবিতে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন
বাগেরহাটে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জামিনে মুক্ত হলেও প্রতিপক্ষের অত্যাচারে নিজ বাড়িতে ফিরতে পারছেন না মুক্তিযোদ্ধাসহ ২০টি পরিবার। মিথ্যা মামলা প্রত্যাহার ও বাড়ি ফেরার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিশু খালিদ ও রিফাত হত্যা মামলার আসামী মুক্তিযোদ্ধা বাদশা তালুকদার। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা বাদশা তালুকদার বলেন, ২০১৯ সালে প্রতিবেশী কাউছার তালুকদার ও তার ভাই মান্নান তালুকদার আমাদেরকে ফাঁসাতে এবং এলাকা থেকে উচ্ছেদ করতে তাদের দুই সন্তান খালিদ ও রিফাতকে হত্যা করে। পরবর্তীতে খালিদ হত্যা মামলায় কাউছার তালুকদার আমাদের পরিবারের ১৯ সদস্যের নামে মামলা দেয়। রিফাত হত্যা মামলায়ওবিস্তারিত পড়ুন
মোংলা পৌরসভার মেয়রের অপসারণ ও নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন
বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন, বর্তমান মেয়র জুলফিকার আলীর অপসারণ ও প্রশাসক নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে মোংলা পৌরসভার বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. ইস্রাফিল ইজারাদার এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে মো. ইস্রাফিল ইজারাদার বলেন, ২০১১ সালের নির্বাচনে জুলফিকার আলী মোংলা পৌরসভার মেয়র নির্বাচিত হন। তার মেয়াদ উর্ত্তীর্ণ হওয়ার কিছু দিন আগে ভুয়া সীমানা জটিলতা দেখিয়ে মেয়র সমর্থিত সুবিধাভোগী লোক দিয়ে মামলা করে পৌরসভার নির্বাচন বন্ধ করে রাখেন। জুলফিকার আলীর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে নির্বাচন করার জন্য চিঠি দিয়েছেন। সীমানা জটিলতাসহবিস্তারিত পড়ুন
পাইকগাছায় পৌরসভার নিজস্ব ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
খুলনার পাইকগাছা পৌরসভা প্রতিষ্ঠার ২৩ বছর পর আধুনিক পৌর ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শিববাটিতে ৮ কোটি টাকা ব্যয় নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আকতারুজ্জামান বাবু। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ওসি এজাজ শফী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা জাপা সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পিরোজপুরে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র সহ-সভাপতি আবুল কালাম আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, এলিজা জামান, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, সরোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত প্রমুখ। এর আগে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক এমদাদুল হক মাসুদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হতে চাইলে পুলিশে তাতে বাঁধা দেয়।
পিরোজপুরে শিশু ও মহিলাদের মারপিট করে জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সস্মেলন
পিরোজপুরে বিরোধীয় জমি দখলকে কেন্দ্র করে পৌর কাউন্সিলরের নেতৃত্বে সন্ত্রাসী হামলা করে শিশু ও মহিলাদের মারধর করার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার। মঙ্গলবার পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হামলার শিকার পরিবারের পুত্রবধু ইতি ইসলাম। লিখিত বক্তব্যে ইতি ইসলাম অভিযোগ করে, পিরোজপুর পৌর এলাকার বাইপাস সড়কের সার্জিকেয়ার ক্লিনিকের সামনের একটি জমি নিয়ে তার শ্বশুর সেকান্দার আলী সিকদারের সাথে পিরোজপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হাই এর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কাউন্সিলর হাই একটি জাল দলিল করে ৮ শতকবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাগেরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বাগেরহাট শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা কামরুল ইসলাম গোরা, সৈয়দ নাসির উদ্দিন মালেক, অহিদুজ্জামান পল্টু, এডভোকেট মোহসীন আলী, জেলা যুবদলের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন, যুগ্ন সাধারণবিস্তারিত পড়ুন
