প্রধান সূচি

বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগেরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বাগেরহাট শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা কামরুল ইসলাম গোরা,  সৈয়দ নাসির উদ্দিন মালেক, অহিদুজ্জামান পল্টু, এডভোকেট মোহসীন আলী, জেলা যুবদলের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মাসুম, শহিদুল ইসলাম খোকনসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial