প্রধান সূচি

ইন্দুরকানীতে বিএনপির দুই গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায়  বিএনপির দুই গ্রুপ পৃথক পৃথক ভাবে দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ. লতিফ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাক হাওলাদার, প্রচার সম্পাদক আলমগীর কবির মান্নু, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি শাহরিয়া আব্দুল্লাহ সোহেল, উপজেলা যুবদলের সভাপতি আতিকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান জমাদ্দার, ছাত্রদল নেতা মামুন, সুমন প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম।

অপরদিকে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবিরের সভাপতিত্বে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন, কবির হোসেন, এইচ এম ফারুক হোসাইন, জাকির হোসেন, রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলামিন প্রমুখ।

আলোচনা সভা শেষে উভয় গ্রুপ দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্টপতি জিয়াউর রহমান রুহের মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial