প্রধান সূচি

পাইকগাছার নতুন বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার উদ্বোধন

পাইকগাছা উপজেলার নতুন বাজারে সব ধরনের লেনদেন সুযোগ সুবিধা ও উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার নতুন এজেন্ট ব্যাংকিং শাখা প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন পাইকগাছা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট এক্সিকিউটিভ ও সায়াদ এন্টারপ্রাইজ এর প্রোপাইটার মো. খালিদ হোসেনসহ ব্যাংকিং শাখার কর্মকর্তা-কর্মচারী, গ্রাহকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial