প্রধান সূচি

ফকিরহাটে সন্ত্রাসী হামলায় শিশুসহ আহত-৩

বাগেরহাটের ফকিরহাটে জমির সীমানা নির্ধারণ নিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তানসহ তিনজন গুরুত্বর আহত হয়েছেন। শনিবার সকাল ৮টায় উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা এলাকায় এঘটনা ঘটে।

ভুক্তভোগী মোনতাজ উদ্দিন শেখের ছেলে মনিরুল ইসলাম জানান, একটি জমির সীমানা নির্ধারণ নিয়ে একই এলাকার জনৈক ব্যক্তির পরিবারের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে তিনি শিশুকে কোলে নিয়ে রাস্তায় আসলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা ৩/৪ জন সন্ত্রাসী মনিরুল ইসলামকে (৩৮) মারপিট করতে থাকে। এসময় মনিরুলের স্ত্রী রেশমা বেগম (৩০) বাঁধা দিতে এলে তাকে এবং তার শিশু জান্নাতকে (২) পিটিয়ে গুরুত্বর আহত করে। খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করেন। সেখানে মনিরুলের অবস্থার চরম অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দিপু আহম্মেদ বলেন, তার মাথায় ১৫টি সেলাই লেগেছে। এ রিপোট লেখা পর্যন্ত মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial