প্রধান সূচি

Saturday, August 29th, 2020

 

স্বরূপকাঠীতে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ডাক্তারদের প্রাইভেট প্রাকটিস বন্ধ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ তুলে ডাক্তার মারধরের ঘটনায় চিকিৎসকরা প্রাইভেট প্রাকটিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। শনিবার থেকে নেছারাবাদ উপজেলায় চিকিৎসকরা সকল প্রকার প্রাইভেট প্রাকটিস বন্ধ রেখেছেন। হঠাৎ করে ডাক্তারদের এই প্রাইভেট প্রাকটিস বন্ধ ঘোষণায় বেশি হতাশায় পড়েছে নিম্নআয়ের মানুষেরা। শুক্রবার উপজেলার ইন্দুরহাটে ভুল চিকিৎসায় প্রায় দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ তুলে আবু বকর আকন নামে এক ডাক্তারের উপর হামলা চালান রোগীর স্বজনরা। ডাক্তার আবু বকর বঙ্গবন্ধু শেখ মুজিবুররহমান চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। ডা. আবু বকর আকনের উপর হামলার ঘটনা ছড়িয়ে পড়লে শনিবার থেকে চিকিৎসকরা নেছারাবাদেবিস্তারিত পড়ুন


জরাজীর্ণ বাঁশের সাঁকো যেন মরণ ফাঁদ

জরাজীর্ণ বাঁশের সাঁকো। বর্ষা আর জোয়ারের পানিতে অনেক সময় তলিয়ে যায় সাঁকোটি। বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের সায়েরাবাদ গ্রামের নদী উপর অবস্থিত এই সাঁকোটি হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা। দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যক্তিরা এখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। দাবি পূরণ না হওয়ায় স্কুলশিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রামপালের গৌরম্ভা ইউনিয়নের সায়েরাবাদ বাজারের দক্ষিন পার্শ্বের নদী উপরে একটি বাঁশের সাকো আছে। প্র্রতিবছর বাঁশের সাঁকোটি মেরামত করতে হয় এলাকাবাসীর। সারাবছরই পায়ের জুতা খুলে কাপড় ভিজিয়ে নদী পার হতেবিস্তারিত পড়ুন


রামপালে বঙ্গবন্ধু গণপাঠাগারের উদ্বোধন

বাগেরহাটের রামপাল উপজেলার চাকশ্রী বাজারে বঙ্গবন্ধু গণপাঠাগার নির্মান করা হয়েছে। শনিবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এই পাঠাগারের উদ্বোধন করেন। এসময় রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, ভাইস চেয়ারম্যান নুরুল হক রিপন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক, বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল্লাহ ফকির, বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদ, বাইনতলা ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল্লাহবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ছাদ বাগান ব্যাপক সাড়া ফেলেছে

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নিজস্ব ভবনের ছাদে মৌসুমি সবজিসহ বিভিন্ন ধরনের ফল, ফুল, পাখির চাষ করছে স্ব স্ব ভবনের উদ্যমী গহকর্তা, গৃহিনী, যুবক ও যুবতীরা। গ্রামাঞ্চলের কৃষক ছাড়াও পরিবেশ প্রেমিরা তাদের অনাবাদি স্থানে এ সকল বাগান করে তার পরিচর্যাও করেন নিয়মিত। গত শুক্রবার উপজেলার চরখালী বিস্মিল্লাহ চত্বর লাগোয়া একটি ভবনে মনমুগ্ধকর ছাদ বাগান দেখে কথা হয় বাগানটির মালিকের সাথে। আলাপকালে কথা হয় বাগানের উদ্যোক্তা এবং ব্যাবসায়ী এস এম ফয়সালের সাথে। তিনি জানান, ২২শ’ বর্গফুটের ভবননটির নিচে তার তেল এবং গার্মেন্টস এর দোকান রয়েছে। ছাদটি খালি পড়ে আছে এখানে যদিবিস্তারিত পড়ুন


ফকিরহাটে সন্ত্রাসী হামলায় শিশুসহ আহত-৩

বাগেরহাটের ফকিরহাটে জমির সীমানা নির্ধারণ নিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তানসহ তিনজন গুরুত্বর আহত হয়েছেন। শনিবার সকাল ৮টায় উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা এলাকায় এঘটনা ঘটে। ভুক্তভোগী মোনতাজ উদ্দিন শেখের ছেলে মনিরুল ইসলাম জানান, একটি জমির সীমানা নির্ধারণ নিয়ে একই এলাকার জনৈক ব্যক্তির পরিবারের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে তিনি শিশুকে কোলে নিয়ে রাস্তায় আসলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা ৩/৪ জন সন্ত্রাসী মনিরুল ইসলামকে (৩৮) মারপিট করতে থাকে। এসময় মনিরুলের স্ত্রী রেশমা বেগম (৩০) বাঁধা দিতে এলে তাকে এবং তার শিশু জান্নাতকে (২) পিটিয়েবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বেদে পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

জেলার ভান্ডারিয়া উপজেলায় শনিবার দুপুরে কর্মহীন ৮টি হতদরিদ্র বেদে পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সৌদি প্রবাসী মো. নাজমুল ইসলাম ব্যক্তিগতভাবে করোনার প্রভাবে কর্মহীন এসব বেদে পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বেদে পরিবারের মাঝে এ অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক মো. মিজান, পৌর আওয়ামী লীগের  যুগ্ন সাধারণ সম্পাদক মো. সবুজ আকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আরিফ জোমাদ্দার, উপজেলা সাংস্কৃতিক লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম আজাদ সাধারণ সম্পাদক মো. তুহিন তালুকদার।


পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আউশের ফলন ভাল হয়েছে

বৈরি আবহাওয়ার পরও খুলনার পাইকগাছা উপজেলার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আউশের ফলন ভাল হয়েছে। আউশের আশানুরূপ ফলন থেকে ভাল বীজ পাওয়া যাবে বলে খামার কর্তৃপক্ষ আশাবাদী। আউশ ধান পাঁকা শুরু হয়েছে ও কর্তন চলছে। খামার সূত্রে জানা গেছে, চলতি আউশ মৌসুমে খামারে ২০ একর জমিতে ধানের আবাদ হয়েছে। ২ একর জমিতে বীজতলা তৈরি করা হয়। মে মাসে বীজতলা তৈরি করার পর ২৫ থেকে ৩০ দিন পর থেকে রোপন করা হয়। খামারে ২০ একর জমিতে আউশের আবাদ করা হয়েছে। এরমধ্যে বিআর-২৬ দশ একর, ব্রি ধান-৪৮ সাত একর ও নেরিকা মিউট্যান্ট (কুদরত)বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial