ভান্ডারিয়ায় বেদে পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান
জেলার ভান্ডারিয়া উপজেলায় শনিবার দুপুরে কর্মহীন ৮টি হতদরিদ্র বেদে পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সৌদি প্রবাসী মো. নাজমুল ইসলাম ব্যক্তিগতভাবে করোনার প্রভাবে কর্মহীন এসব বেদে পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বেদে পরিবারের মাঝে এ অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক মো. মিজান, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. সবুজ আকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আরিফ জোমাদ্দার, উপজেলা সাংস্কৃতিক লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম আজাদ সাধারণ সম্পাদক মো. তুহিন তালুকদার।
Please follow and like us:
« পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আউশের ফলন ভাল হয়েছে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ফকিরহাটে সন্ত্রাসী হামলায় শিশুসহ আহত-৩ »
