পিরোজপুরে সূর্যোদয় গ্রন্থাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
বৃক্ষরোপনের ‘সবুজ বিপ্লব’ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর সূর্যোদয় গ্রন্থাগার এর উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সংগঠনের কার্যলয়ের সামনে কর্মসূচিতে ২০০ ফলজ, বনজ ও ওষুধি চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পৌর কাউন্সিলর হাফিজা আক্তার খুশি, মো. মিজানুর রহমান, কাজী এনামূল হক।
এ সময় সংগঠনের সভাপতি রেজাউল করিম, সম্পাদক সুপতি হালদার চঞ্চল, মো. মামুনর রশিদ প্রিন্স, শেখ হাসান মামুন ও সাইদুর রহমানসহ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিল।
Please follow and like us:
« এ বছর পিইসি পরীক্ষা হচ্ছে না (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) দেশে করোনায় মৃত্যু ৪ হাজার ছাড়াল »
