Tuesday, August 25th, 2020
আগামী ডিসেম্বরে পৌরসভা নির্বাচন
আগামী ডিসেম্বরে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) ওই সময়ে ভোট করার প্রস্তুতি নিয়ে এগুচ্ছে। এ সময় প্রায় ২৫০টি পৌরসভায় ভোট হতে পারে। এই লক্ষ্যে ইসি সচিবালয়কে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে কমিশন। ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পৌরসভাগুলোর বর্তমান পরিষদের মেয়াদ, নির্বাচন আয়োজনে কোনও জটিলতা আছে কিনা এসব সার্বিক তথ্য চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি সচিবালায়। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে ৩০০ পৌরসভা রয়েছে। এদের মধ্যে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর একযোগে ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য পৌরসভাগুলোরবিস্তারিত পড়ুন
দেশে করোনায় মৃত্যু ৪ হাজার ছাড়াল
দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মঙ্গলবার আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৮ জনে। এছাড়া নতুন করে আরও ২ হাজার ৫৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৫৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৪ লাখ ৭০ হাজার ১৯১টি। এর মধ্যে গতবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সূর্যোদয় গ্রন্থাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
বৃক্ষরোপনের ‘সবুজ বিপ্লব’ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর সূর্যোদয় গ্রন্থাগার এর উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সংগঠনের কার্যলয়ের সামনে কর্মসূচিতে ২০০ ফলজ, বনজ ও ওষুধি চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পৌর কাউন্সিলর হাফিজা আক্তার খুশি, মো. মিজানুর রহমান, কাজী এনামূল হক। এ সময় সংগঠনের সভাপতি রেজাউল করিম, সম্পাদক সুপতি হালদার চঞ্চল, মো. মামুনর রশিদ প্রিন্স, শেখ হাসান মামুন ও সাইদুর রহমানসহ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিল।
এ বছর পিইসি পরীক্ষা হচ্ছে না
করোনার প্রাদুর্ভাবের কারণে এ বছর কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না। স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। এদিকে, স্কুল-কলেজে আরও ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বর্তমান ছুটি শেষে এটি আরও বাড়ানো হতে পারে।বিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু হত্যাকান্ডের সকল তথ্য-উপাত্ত উদঘাটনের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন দরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু হত্যা ক্ষমতার পরিবর্তনে হত্যা নয়, বঙ্গবন্ধু হত্যা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে হত্যা। বঙ্গবন্ধু হত্যাকান্ডের সমস্ত তথ্য-উপাত্ত উদঘাটনের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন দরকার। আমরা দৃশ্যমান হত্যাকারীদের বিচার করেছি। কিন্তু কমিশনের রিপোর্ট হয়ে থাকবে ইতিহাসের একটি মাইলফলক। তাহলে অনাগত ভবিষ্যৎ বলতে পারবে এই হত্যাকান্ডে কারা কারা জড়িত ছিলো। আগামী প্রজন্মের জন্য বঙ্গবন্ধুর খুনের পরিকল্পনা প্রণয়নকারী, বাস্তবায়নকারী ও উপকারভোগীদের স্বরূপ উন্মোচন করা প্রয়োজন। সে উন্মোচনের ভেতরে যেই পড়ে মানুষকে জানাতে হবে। আজ মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে জাতির পিতাবিস্তারিত পড়ুন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২৪ আগষ্ট দৈনিক যুগান্তর, আমাদের কন্ঠ, পিরোজপুরের কথা এবং গত ১৯ আগষ্ট দৈনিক নতুন সময় পত্রিকায় আমার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির খবর ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে আমি শিক্ষক সংগঠনের সাথে জড়িত। তাই একটি কুচক্রি মহল আমার প্রতি ঈশ্বান্বিত হয়ে ও শিক্ষক সমিতি সংক্রান্ত বিরোধের জেরে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে উক্ত সংবাদ প্রকাশ করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাছাড়া সংবাদে আমার বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগ আনা হয়েছে ওই সম্পত্তি আমি দাতা: বিধান মন্ডল, পিতা: দ্বিনবন্ধু মন্ডল, গ্রাম: জিলবুনিয়া,উপজেলা:বিস্তারিত পড়ুন
সেক্টর কমান্ডার সি আর দত্ত বীর উত্তম এর মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব:) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। মন্ত্রী মঙ্গলবার এক শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় মন্ত্রী আরো জানান, সি আর দত্ত ছিলেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে তাঁর অসামান্য অবদান বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
জোয়ারের পানিতে মোংলার ১ হাজার ৭৬৫টি চিংড়ি ঘের তলিয়ে গেছে
কয়েকদিনের টানা বৃষ্টিতে মোংলা পোর্ট পৌরসভার নিম্নাঞ্চলে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ী ও দোকানপাট। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে পৌর শহরের শেখ রাসেল সড়ক, গিয়াস উদ্দিন সড়ক, জয়বাংলা, নতুন বাসষ্ট্যান্ড এলাকা, এন্নিওপাড়া, মুসলিমপাড়া ও খ্রিষ্টান কবরস্থান এলাকাসহ বিভিন্ন জায়গায় গত ১০/১২ দিন ধরে পানি জমে রয়েছে। পানি উঠেছে বসত ঘর ও রান্না ঘরে। রাস্তাঘাট ঘর বাড়ী পানিতে তলিয়ে থাকায় রান্না খাওয়া ও চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই সকল এলাকার বাসিন্দাদের। এছাড়া নদী ও খালে পাড়ের এলাকাগুলোতে জোয়ারেরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় নদীতে ডুবে স্কুল ছাত্র নিখোঁজ
খুলনার পাইকগাছার পল্লীতে ভদ্রা নদীর ভাঙ্গন কুলের স্রোতে খেলতে যেয়ে অষ্টম শ্রেণির জাহান আলী (১৫) নামে এক শিশু স্রোতে ভেসে গেছে। সে দেলুটির তেলিখালী গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে। মঙ্গলবার সকালে তেলিখালী গোপী পাগলার একটা চিংড়ী ঘেরের বেড়ি বাঁধের ভাঙ্গন কুলের স্রোতের পানিতে খেলছিল তার আরেক বন্ধুুকে নিয়ে। এর মধ্যে প্রবল স্রোতে জাহান আলীকে পাশের ভদ্রা নদীতে ভাসিয়ে নিয়ে যায়। পানির প্রচন্ড স্রোতে জাহান আলী বিশ্বাস তাৎক্ষনিক পানিতে ডুবে যায়। এলাকাবাসী খোঁজা খুঁজির পরও তাকে না পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে জানালে তিনি তাৎক্ষনিক খুলনা জেলা ফায়ার ব্রিগেডকেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে শিশু ধর্ষনের অভিযোগ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বাড়ীর বাগানে পেয়ারা পারতে গিয়ে ১৪ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে বলে থানায় মামলা হয়েছে। সোমবার রাতে প্রতিবেশী মিলন ফরাজির ছেলে রিয়াজ ফরাজি (২২)কে আসামী করে শিশুটির পিতা ফজলুল হক বাদী হয়ে থানায় ধর্ষন মামলা দায়ের করেন। ওইদিন বিকেলে অলংকারকাঠি গ্রামে ধর্ষনের ঘটনা ঘটে বলে মামলা সূত্রে জানা গেছে। নির্যাতিত শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে পিরোজপুর পাঠানো হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাড়ীর বাগানে পেয়ারা পারতে গেলে প্রতিবেশী মিলন ফরাজির ছেলে রিয়াজ ফরাজী তাকে জোর করে মুখ চেপে ধরে একটি পানের বরজেবিস্তারিত পড়ুন
