প্রধান সূচি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৪ আগষ্ট দৈনিক যুগান্তর, আমাদের কন্ঠ, পিরোজপুরের কথা এবং গত ১৯ আগষ্ট   দৈনিক নতুন সময় পত্রিকায় আমার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির খবর ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে আমি শিক্ষক সংগঠনের সাথে জড়িত। তাই একটি কুচক্রি মহল আমার প্রতি ঈশ্বান্বিত হয়ে ও শিক্ষক সমিতি সংক্রান্ত বিরোধের জেরে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে উক্ত সংবাদ প্রকাশ  করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাছাড়া সংবাদে আমার বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগ আনা হয়েছে ওই সম্পত্তি আমি দাতা: বিধান মন্ডল, পিতা: দ্বিনবন্ধু মন্ডল, গ্রাম: জিলবুনিয়া,উপজেলা: নাজিরপুর, জেলা: পিরোজপুর এর নিকট থেকে সাব কবলা মূলে ক্রয় করেছি। যার দলিল নং ৯২৮/১৮। এছাড়া আমার কর্তব্যরত স্কুল এলাকার  কতিপয় ব্যক্তি আমার কারণে অবৈধ সুবিধা নিতে না পারায় ক্ষিপ্ত হয়ে তারা আমাকে ওই বিদ্যালয় থেকে অন্যত্র বদলি করার উদ্দেশ্যে বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এছাড়া ওই প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যারা বক্তব্য প্রদান করেছেন তারা ওই কুচক্রি মহলের সাথে যুক্ত।

– মো. কামরুল  হাসান, সভাপতি, নাজিরপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, নাজিরপুর, পিরোজপুর।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial