প্রধান সূচি

স্বরূপকাঠীতে শিশু ধর্ষনের অভিযোগ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বাড়ীর বাগানে পেয়ারা পারতে গিয়ে ১৪ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে বলে থানায় মামলা হয়েছে। সোমবার রাতে প্রতিবেশী মিলন ফরাজির ছেলে রিয়াজ ফরাজি (২২)কে আসামী করে শিশুটির পিতা ফজলুল হক বাদী হয়ে থানায় ধর্ষন মামলা দায়ের করেন। ওইদিন বিকেলে অলংকারকাঠি গ্রামে ধর্ষনের ঘটনা ঘটে বলে মামলা সূত্রে জানা গেছে। নির্যাতিত শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে পিরোজপুর পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাড়ীর বাগানে পেয়ারা পারতে গেলে  প্রতিবেশী মিলন ফরাজির ছেলে রিয়াজ ফরাজী তাকে জোর করে মুখ চেপে ধরে একটি পানের বরজে নিয়ে যায়। এসময় শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষনের চেষ্টা চালায়। শিশুটি ডাক চিৎকার দিলে মাহাবুব নামে একজন এগিয়ে আসলে রিয়াজ ফরাজি পালিয়ে যায়।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) শেখ আউয়াল কবির জানান, থানায় মামলা হলে পুলিশ রাতেই অভিযান চালায়। কিন্তু আসামী রিয়াজ ফরাজি আত্মগোপন করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial