প্রধান সূচি

পাইকগাছায় নদীতে ডুবে স্কুল ছাত্র নিখোঁজ

খুলনার পাইকগাছার পল্লীতে ভদ্রা নদীর ভাঙ্গন কুলের স্রোতে খেলতে যেয়ে অষ্টম শ্রেণির জাহান আলী (১৫) নামে এক শিশু স্রোতে ভেসে গেছে। সে দেলুটির তেলিখালী গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার সকালে তেলিখালী গোপী পাগলার একটা চিংড়ী ঘেরের বেড়ি বাঁধের ভাঙ্গন কুলের স্রোতের পানিতে খেলছিল তার আরেক বন্ধুুকে নিয়ে। এর মধ্যে প্রবল স্রোতে জাহান আলীকে পাশের ভদ্রা নদীতে ভাসিয়ে নিয়ে যায়। পানির প্রচন্ড স্রোতে জাহান আলী বিশ্বাস তাৎক্ষনিক পানিতে ডুবে যায়। এলাকাবাসী খোঁজা খুঁজির পরও তাকে না পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে জানালে তিনি তাৎক্ষনিক খুলনা জেলা ফায়ার ব্রিগেডকে অবহিত করলে দ্রুত ফায়ার ব্রিগেড সার্ভিসের ডুবুরী দল উক্ত ভাঙ্গন কবলিত স্থানে গিয়ে নিখোঁজ জাহান আলী বিশ্বাসের উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। তবে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জাহান আলীর মৃত দেহ পাওয়া যায়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial