স্বরূপকাঠীতে করোনা আক্রান্তের সংখ্যা ১০০
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তিন জন। এনিয়ে উপজেলায় কোভিড-১৯ পজেটিভ রোগীর সংখ্যা দাড়িয়েছে ১০০ জনে। আক্রান্তদের মধ্যে সাধারণ মানুষসহ ডাক্তার, পুলিশ, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, উপজেলা থেকে এ পর্যন্ত মোট ৪৭৫টি নমুনা পাঠানো হয়েছে। যার মধ্যে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১০০ জন। আক্রন্তদের মধ্যে ডাক্তার, পুলিশ, সরকারি কর্মকর্তা রয়েছে।
Please follow and like us:
« নাজিরপুর উপজেলার কলাদোয়ানিয়া ইউনিয়ন :৮ বছরেও অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি (পূর্ববর্তি সংবাদ)
