প্রধান সূচি

জামাইয়ের ঋণের চাপে শ্বশুরের আত্মহত্যা

জামাইয়ের নেওয়া ঋণের চাপে পিরোজপুর সদর উপজেলায় আব্দুল ছালেক সরদার (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে বাড়ির পাশের মুক্তারকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।

নিহত আব্দুল ছালেক সরদার পিরোজপুর পৌরসভার মৃক্তারকাঠী গ্রামের আব্দুল লতিফ সরদারের ছেলে। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে ছালেকের জামাই নিজাম উদ্দিন পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড়ে একটি ফাস্টফুড খাবারের দোকান দিয়েছিল বলে জানান ছালেকের ছেলে শামীম। নিজাম শ্বশুরকে জামিনদার রেখে বিভিন্ন সময় অনেকের কাছ থেকে টাকা ধার নিয়েছে। বর্তমানে এ ঋণের পরিমান ১৩ লক্ষাধিক টাকা। দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে যায় নিজাম। তাকে না পেয়ে ঋণদাতারা বিভিন্নভাবে ছালেককে ঋণের টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকে। সেই চাপ সইতে না পেরেই তার বাবা আত্মহত্যা করেছে বলে দাবী শামীমের।

পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশের ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে কিভাবে ছালেকের মৃত্যু হয়েছে। সকালেই লাশের ময়নাতদন্ত শেষে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial