প্রধান সূচি

Tuesday, August 18th, 2020

 

যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু দন্ডিত মঠবাড়িয়ার সাবেক এমপি আব্দুল জব্বার ইঞ্জিনিয়ারের মৃত্যু

পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির নেতা যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদন্ডে দন্ডিত আসামী আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার (৯২) পলাতক অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে তিনি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পারিবারিক সূত্র মৃত্যুর বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বেশ কয়েক বছর ধরে ক্যান্সার আক্রান্ত অবস্থায় আমেরিকায় তার বড় মেয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। জানা গেছে, ১৯৭১ সালে আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার মঠবাড়িয়ায় পিস কমিটির চেয়ারম্যান হয়ে বিশাল এক রাজাকাকার বাহিনী গড়ে তুলে এলাকায় গণহত্যা, ধর্ষণ, লুটপাট চালানোর অভিযোগে ২০১৪ সালে দায়ের হওয়া যুদ্ধাপরাধের মামলায় তিনি আমৃত্যুবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ার লাবন্য ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত

পিরোজপুরের ভান্ডারিয়ায় লাবন্য ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পিরোজপুরের সিভিল সার্জনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করে আগামী ৭ দিনের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে। গত ১৭ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। গিয়াস উদ্দিন লিটন পেসকার নামের স্থানীয় এক ব্যক্তি স্বাস্থ্য অধিদপ্তর বরাবর ভান্ডারিয়ার লাবণ্য ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন অনিয়ম তুলে ধরেবিস্তারিত পড়ুন


চিতলমারীতে মুজিব শতবর্ষে ১শ’ প্রতিষ্ঠানকে জাতির পিতার জীবনীগ্রন্থ প্রদান

বাগেরহাটের চিতলমারীতে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল, কলেজ, পাঠাগার, প্রেসক্লাবসহ ১শ’ প্রতিষ্ঠানে জাতির জনকের জীবনীগ্রন্থ, বিরল প্রজাতির ১শ’ গাছের চারা, করোনা বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ ১শ’ পরিবারকের মানবিক সহায়তা ও বিভিন প্রতিষ্ঠানে স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ জীবনীগ্রন্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম ও শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদাক পীযূষ কান্তি রায়। এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন, সরকারী বঙ্গবন্ধু মহিল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বাবুল মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুরবিস্তারিত পড়ুন


প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের হাতে গ্রেড-১ পদে পদোন্নতির প্রজ্ঞাপন তুলে দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদারকে গ্রেড-১ পদে পদোন্নতি প্রদান করে প্রজ্ঞাপন জারী করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক পদ গ্রেড-১ এ উন্নীত হবার পর প্রথমবারের মতো এ পদে পদোন্নতিপ্রাপ্ত ডা. আবদুল জব্বার শিকদারের হাতে আনুষ্ঠানিকভাবে এ প্রজ্ঞাপন তুলে দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানিকভাবে এ প্রজ্ঞাপন তুলে দেন মন্ত্রী। মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব সুবোল বোস মনি ও শ্যামল চন্দ্র কর্মকারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এর আগে সুপিরিয়র সিলেকশনবিস্তারিত পড়ুন


জামাইয়ের ঋণের চাপে শ্বশুরের আত্মহত্যা

জামাইয়ের নেওয়া ঋণের চাপে পিরোজপুর সদর উপজেলায় আব্দুল ছালেক সরদার (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে বাড়ির পাশের মুক্তারকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। নিহত আব্দুল ছালেক সরদার পিরোজপুর পৌরসভার মৃক্তারকাঠী গ্রামের আব্দুল লতিফ সরদারের ছেলে। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে ছালেকের জামাই নিজাম উদ্দিন পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড়ে একটি ফাস্টফুড খাবারের দোকান দিয়েছিল বলে জানান ছালেকের ছেলে শামীম। নিজাম শ্বশুরকে জামিনদার রেখে বিভিন্ন সময়বিস্তারিত পড়ুন


বাগেরহাটে ইউএনও, চিকিৎসকসহ নতুন ৮ জন করোনা আক্রান্ত

বাগেরহাটের মোল্লারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাফ্ফারা তাসনীন ও মোল্লারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিসবাহ রায়হানসহ জেলায় নতুন করে আরো ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত সপ্তাহে একমাত্র মেয়ের (৫) করোনা শনাক্ত পর ইউএনও করোনা পরিক্ষা করাতে দিলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতারের পিসিআর ল্যাবে রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। ইউএনও বাসায় থেকে থেকে চিকিৎসা নিচ্ছেন। বাগেরহাট জেলায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে রয়েছে মোল্লারহাট উপজেলায় ২ জন ও বাগেরহাট সদর উপজেলায় ৬ জন। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৯৫ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬২০ জন। বাগেরহাট স্বাস্থ্যবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ড্রেন থেকে মৃতদেহ উদ্ধার

পিরোজপুর শহরের হাসপাতাল সড়কের পাশের একটি ড্রেন থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির (৫০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ড্রেন পরিষ্কার করতে গিয়ে মৃহদেহটি ভাসতে দেখে পিরোজপুর পৌরসভার এক পচ্ছিন্নতাকর্মী। খবর পেয়ে পিরোজপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃহদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি পিরোজপুর শহরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত বলে জানিয়েছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায় নি। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ওই ব্যক্তি ড্রেনের মধ্যে পড়ে গিয়ে মারা গেছেন। তার শরীরে আঘাতেরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় প্রতিবন্ধি কিশোরী ধর্ষণ ॥ ধর্ষক গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামে সোমবার সকালে এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরী (২০) মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষক মনোজ হালদারকে গ্রেফতার করেছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটির বাবা-মা বাড়িতে না থাকার সূযোগে পূর্ব পশারীবুনিয়া গ্রামের লম্পট মনোজ হালদার (২৯) মেয়েটিকে বাড়ীতে একা পেয়ে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার বড় বোন এসে মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় মেয়েটির বড় বোন সোমবার রাতে ভান্ডারিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষক মনোজ হালদারকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করেছে। পশ্চিম পশারিবুনিয়া গ্রামের মৃতবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial