চিতলমারীতে মুজিব শতবর্ষে ১শ’ প্রতিষ্ঠানকে জাতির পিতার জীবনীগ্রন্থ প্রদান
বাগেরহাটের চিতলমারীতে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল, কলেজ, পাঠাগার, প্রেসক্লাবসহ ১শ’ প্রতিষ্ঠানে জাতির জনকের জীবনীগ্রন্থ, বিরল প্রজাতির ১শ’ গাছের চারা, করোনা বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ ১শ’ পরিবারকের মানবিক সহায়তা ও বিভিন প্রতিষ্ঠানে স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ জীবনীগ্রন্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম ও শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদাক পীযূষ কান্তি রায়।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন, সরকারী বঙ্গবন্ধু মহিল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বাবুল মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী, যুগ্ন-সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, প্রচার সম্পাদক শোয়েল মোল্লা, সদস্য শেখর ভক্ত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক মো. তাওহিদুর রহমান বাবু, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াদ প্রমুখ।
