প্রধান সূচি

পিরোজপুরে ২৩ শিক্ষার্থীকে ডাক দিয়ে যাই’র বৃত্তি প্রদান

বেসরকারি উন্নয়ন সংগঠন ডাক দিয়ে যাই সোমবার পিরোজপুরে উচ্চ মাধ্যমিক শ্রেণির ২৩জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে।
২০১৯ সালে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এরা সাধারণ দরিদ্র ও বিশেষ পেশার গোষ্ঠীভূক্ত মেধাবী শিক্ষার্থী।
সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই বৃত্তির চেক প্রদান করা হয়। এসময় সংগঠনের নির্বাহী পরিচালক মো. শাহজাহান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, শিক্ষার্থী রেশমী আক্তার ও আবির আহমেদ মুন্না। অনুষ্ঠানে অভিভাবক ও সংগঠনের কর্মীরাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial