প্রধান সূচি

নিখোঁজের তিন দিন পরে খাল এক ব্যক্তির লাশ উদ্ধার

নিখোঁজের তিন দিন পরে মোজাফফর সেখ (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। রবিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগা গোড়া খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, মোজাফফর জেলার নাজিরপুর উপজেলার পূর্ব যুগিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। গত ১২ আগস্ট থেকে সে নিখোঁজ ছিল। এ বিষয়ে নাজিরপুর থানায় একটি অপহরণ মামলা রয়েছে।
নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম মুনির জানান, নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের পূর্ব যুগিয়া গ্রামের মৃত লাল মিয়ার সেখের ছেলে মোজাফফর সেখ গত ১২ আগস্ট নিখোঁজ হয়। এ বিষয়ে গত ১৪ আগস্ট তার (মোজাফফর) মেয়ে সোনিয়া আক্তার বাদী হয়ে নাজিরপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে। রবিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা থেকে তার লাশ উদ্ধার করেছে পিরোজপুর পুলিশ। অপহরণ মামলা এবং ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। ওসি আরও জানান, মোজাফফর সেখ এলাকায় সুদে টাকা লগ্নির ব্যবসা করতেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial