প্রধান সূচি

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে প্রেসক্লাবের সভাপতি এমডি মোজ্জাফ্ফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের  নেতা শেখ ফিরোজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, সহ-সভাপতি নিহার রঞ্জন সাহা প্রমূখ।

এসময় অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. দেলোয়ার হেসেন, বাবুল সরদার, শেখ আহসানুল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন, অর্থ সম্পাদক মো. ইয়ামিন আলী, দপ্তর সম্পাদক নকিব সিরাজুল ইসলাম, সাংবাদিক শওকত আলী বাবু, জায়েসি আরশাফি জেমস, লিটন সরকার, এস. এম. রাজ, শেখ আবু সাঈদ, অলিপ ঘটক প্রমুখ।

পরে ১৫ আগষ্ট নিহত সকলের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial