Sunday, August 16th, 2020
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : শ. ম. রেজাউল করিম
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠা করাই ছিল বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন। তাঁর স্বপ্ন সুখী, সমৃদ্ধ আধুনিক ও অসম্প্রায়িক বাংলাদেশ বির্নিমানে বর্তমান সরকার বদ্ধপরিকর। আজ রবিবার বিকেলে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। আত্মনির্ভরশীল জাতি হিসেবে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন। নির্যাতিত মানুষের অধিকার প্রাতষ্ঠায়বিস্তারিত পড়ুন
নিখোঁজের তিন দিন পরে খাল এক ব্যক্তির লাশ উদ্ধার
নিখোঁজের তিন দিন পরে মোজাফফর সেখ (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। রবিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগা গোড়া খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, মোজাফফর জেলার নাজিরপুর উপজেলার পূর্ব যুগিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। গত ১২ আগস্ট থেকে সে নিখোঁজ ছিল। এ বিষয়ে নাজিরপুর থানায় একটি অপহরণ মামলা রয়েছে। নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম মুনির জানান, নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের পূর্ব যুগিয়া গ্রামের মৃত লাল মিয়ার সেখের ছেলে মোজাফফরবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে প্রেসক্লাবের সভাপতি এমডি মোজ্জাফ্ফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নেতা শেখ ফিরোজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, সহ-সভাপতি নিহার রঞ্জন সাহা প্রমূখ। এসময় অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. দেলোয়ার হেসেন, বাবুল সরদার, শেখ আহসানুল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন, অর্থ সম্পাদক মো. ইয়ামিন আলী, দপ্তর সম্পাদক নকিব সিরাজুল ইসলাম, সাংবাদিক শওকত আলী বাবু, জায়েসি আরশাফিবিস্তারিত পড়ুন
পাইকগাছায় জাতীয় শোক দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পৃথক পৃথকভাবে পালিত হয়েছে। শনিবার দুপুরে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, যুব ঋণের চেক, সেলাই মেশিন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু। এর আগে সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। দুপুরে বিভিন্ন মসজিদে কোরআন খতম, দোয়াবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে এতিমদের মাঝে পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শেখ জসিমের খাবার বিতরণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মোংলার ৮টি মাদ্রাসার এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। স্থানীয় সাংসদ ও পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের নির্দেশনায় শনিবার দুপুরে পৌর শহরের ৮টি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম। আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম তার ব্যক্তিগত তহবিল হতে এতিম শিক্ষার্থীদের মাঝে এ উন্নতমানের খাবার পরিবেশন করেন। এছাড়া দিবসটি উপলক্ষে তার উদ্যোগে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান ক্যাম্পিংবিস্তারিত পড়ুন
