প্রধান সূচি

মায়ের চিকিৎসায় দিনমজুর রফিকুল ইসলামের আকুতি

মাকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা চান দিনমজুর মো. রফিকুল ইসলাম। ২৭ বছর আগে ৪টি সন্তান নিয়ে বিধবা হওয়া আম্বিয়া বেগম (৬৫) গত ৩ মাস ধরে চিকিৎসার জন্য ঘুরেছেন। ইতিমধ্যে তার দুইটি সন্তানের মৃত্যু হয়েছে। এখন মেয়ে এক ছেলে রয়েছে। একমাত্র ছেলে মো. রফিকুল ইসলাম মায়ের চিকিৎসা ধারদেনা করে চালালেও এখন আর পারছেন না। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক সার্জন ডা. বিপ্লব বিশ^াসের তত্বাবধানে চিকিৎসা চলছে। তার গলার টিউমার অপারেশনের জন্য প্রায় একলক্ষ টাকা প্রয়োজন।

কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুর গ্রামের মৃত আ. মান্নান শেখের ছেলে দরিদ্র দিনমজুর মো. রফিকুল ইসলাম তার মায়ের চিকিৎসার সহায়তার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

রফিকুল ইসলাম জানায়, গত ৩ মাস আগে তার মা আম্বিয়া বেগমের গলায় ছোট একটি ফোঁড়ার মত দেখা দেয়। এরপর এর আকার বাড়তে থাকে। এখন পুরো গলা জুরে টিউমারটি বড় হয়ে গেছে। তার চিকিৎসায় ইতিমধ্যে ৪০ হাজার টাকা খরচ করে ফেলেছে। দরিদ্র এ দিনমজুরের পক্ষে মায়ের চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে। এজন্য বিত্তবান, জনপ্রতিনিধিদের সহায়তা চেয়েছেন। টাকা পাঠানো ও যোগাযোগের জন্য ছেলে মো. রফিকুল ইসলামের মোবাইল নম্বর ০১৯২৭৬৪৩৪৯৭।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial