প্রধান সূচি

পিরোজপুরে নাটাব’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

“যক্ষা খুঁজবো ঘরে ঘরে, করব সুস্থ চিকিৎসা করে” এই স্লোগানে পিরোজপুরে যক্ষা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দি চেম্বার অব কমার্স মিলনায়তনে ঔষধ দোকান মালিকদের অংশগ্রহণে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা নাটাবের সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. মারুফ মনসুর।

বক্তব্য রাখেন ব্রাকের সদর উপজেলা ম্যানেজার মো. আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাটাব এর ফিল্ড সুপারভাইজার মো. নাজিম উদ্দিন। সভায় জেলার ৩০ জন ঔষধ দোকান মালিক উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial