পিরোজপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উদযাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে জাতীয়ভাবে ৯০তম জন্মবার্ষিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এর উদ্বোধন করেন।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর পিরোজপুর এর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ হাকিম হাওলাদার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মোন্তাজির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাশিদা আকরাম, জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডল, পৌর প্যানেল মেয়র সাদউল্লাহ লিটন প্রমুখ।
অনুষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুঃস্থ নারীদের মাঝে জেলায় মোট ৪২টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
