প্রধান সূচি

বলেশ্বর নদীর তীর থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদীর তীর থেকে এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের জিলবুনিয়া গ্রাম সংলগ্ন বলেশ্বর নদীর তীরে পানি উন্নয়ণ বোর্ডের ভেড়িবাঁধের ব্লকের ওপর থেকে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আজ মঙ্গলবার সকালে মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম আবুল বাশার বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছি। ধারণা করছি অজ্ঞাত ওই নারীর বয়স ২০ থেকে ৩০ বছর হবে । দুই হাতের কনুই থেকে নিচের অংশ এবং দুই পায়ের হাঁটুর নিচের অংশ নেই। মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial