প্রধান সূচি

মোড়েলগঞ্জে সরকারি চাল সন্দেহে ৩৫ বস্তা চাল জব্দ

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বাগেরহাটের মোড়েলগঞ্জে সরকারি চাল সন্দেহে ৩৫ বস্তা চাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা বাজারের মুদি ব্যাবসায়ী অলিয়ার রহমান কাজীর দোকান সংলগ্ন বসতঘর থেকে সহকারি কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে এই চাল জব্দ করেন। এসময় অলিয়ার রহমান বাড়িতে ছিলেন না।

সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে বলেন, গণমাধ্যম কর্মী ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ফুলহাতা বাজারের মুদি ব্যাবসায়ী অলিয়ার রহমান কাজীর দোকান সংলগ্ন বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে ৩৫টি বস্তায় ভরা চাল পাওয়া যায়। চালগুলো নরমাল প্লাস্টিকের বস্তায় ছিল। কোন রকম সরকারি সিল ছিল না। তারপরও যেহেতু অভিযোগ এসেছে তাই আমরা চালগুলোকে জব্দ (ওই কক্ষ তালা দিয়েছি) করেছি। চালের মালিককে আসতে বলেছি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। যদি সরকারি চাল আত্মসাতের কোন প্রমান পাওয়া যায় তাহলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial