ইসরাফিল আলম এমপি’র মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মো. ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
মন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় মন্ত্রী আরো জানান, মো. ইসরাফিল আলম ছিলেন সাধারণ মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর। জনকল্যাণে নিবেদিত প্রাণ এ রাজনীতিবিদের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় জিকেবিএসপি কৃষি প্রযুক্তি মেলা শুরু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন »
