ভান্ডারিয়ায় জিকেবিএসপি কৃষি প্রযুক্তি মেলা শুরু
ভান্ডারিয়ায় সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে তিন দিনব্যাপি জিকেবিএসপি কৃষি প্রযুক্তি মেলার শুরু হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে ‘কৃষিই সমৃদ্ধি, পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এ শ্লোগানকে সামনে রেখে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম। পরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. তৌহিদুল ইসলাম। বক্তব্য রাখেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান প্রমূখ। মেলায় মোট ১৬টি স্টল প্রদর্শন করা হয়।
Please follow and like us:
« বাগেরহাটের রামপালে যাদব সমিতির পকেট কমিটি নিয়ে দু’পক্ষের উত্তেজনা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইসরাফিল আলম এমপি’র মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক »
