Monday, July 27th, 2020
কাল মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী
আগামীকাল মঙ্গলবার প্রখ্যাত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে নবম সেক্টরের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী। তিন বছর আগে ২০১৭ সালে ২৮ জুলাই মুক্তিযুদ্ধে কিংবদন্তি সেনা নায়ক মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ৬৮ বছর বয়সে ইন্তেকাল করেন। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মভূমি পিরোজপুরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া ঢাকাসহ দক্ষিণাঞ্চলে এ দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। পিরোজপুরে মরহুমের প্রতিষ্ঠিত আফতাব উদ্দিন কলেজের উদ্যোগে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, পারিবারিক জামে মসজিদে কোরআন খতম ও সকাল সাড়ে ১০টায় দোয়াবিস্তারিত পড়ুন
করোনা মোকাবেলায় শেখ হাসিনার পরিকল্পনার কাছে বিশ্বের অনেক দেশ পিছিয়ে রয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। করোনা ভাইরাস মোকাবেলায় শেখ হাসিনার পরিকল্পনার কাছে বিশ্বের অনেক দেশও পিছিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আজকে করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ ভাল রয়েছে। অথচ করোনা ভাইরাসে আক্রান্ত পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে অভাব অনটনের হাহাকার পরেনি। কিন্তু একমাত্র দেশ বাংলাদেশ যেখানে কেউ বলতে পারবে না যে, করোনার কারনে একটি লোক না খেয়ে মারা গেছে। প্রধানমন্ত্রী শ্রমিক থেকে শুরু করে নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত, ইমাম, পুরোহিত, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহবিস্তারিত পড়ুন
কাউখালীতে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন
প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা লক্ষ্যে পিরোজপুরের কাউখালীর আমরাজুড়ি ইউনিয়নে রোঙ্গাকাঠী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার রোঙ্গাকাঠী গ্রামে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, স্বাস্থ্য পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন, স্বাস্থ্য সহকারী অর্চনা বসু, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বিথি মিস্ত্রী,বিস্তারিত পড়ুন
ইসরাফিল আলম এমপি’র মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মো. ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় মন্ত্রী আরো জানান, মো. ইসরাফিল আলম ছিলেন সাধারণ মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর। জনকল্যাণে নিবেদিত প্রাণ এ রাজনীতিবিদের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
ভান্ডারিয়ায় জিকেবিএসপি কৃষি প্রযুক্তি মেলা শুরু
ভান্ডারিয়ায় সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে তিন দিনব্যাপি জিকেবিএসপি কৃষি প্রযুক্তি মেলার শুরু হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে ‘কৃষিই সমৃদ্ধি, পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এ শ্লোগানকে সামনে রেখে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম। পরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
বাগেরহাটের রামপালে যাদব সমিতির পকেট কমিটি নিয়ে দু’পক্ষের উত্তেজনা
বাগেরহাটের রামপালে বুজবুনিয়া কালিকা প্রসাদ যাদব সমিতির পকেট কমিটি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সমিতির নিজস্ব জমি ও নগদ অর্থ আত্মসাতের জন্য গঠনতন্ত্র না মেনে কতিপয় অসাধু ব্যক্তি এই কমিটি করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এনিয়ে বুজবুনিয়া ও কালিকা প্রসাদ গ্রামের ঘোস সম্প্রদায়ের মধ্যে এক ধরণের উত্তেজনা বিরাজ করছে। গঠনতন্ত্র বহির্ভূত এই পকেট কমিটি বাতিল করে নতুন কমিটি করে সমিতির কার্যক্রম এগিয়ে নেওয়ার দাবি সমিতির সিনিয়র সদস্যদের। সমিতির প্রবিন সদস্যরা জানান, ১৯৪৩ সালে ব্রিটিশ আমলে ঘোষ সম্প্রদায়ের মিলে রামপাল উপজেলার বুজবুনিয়া ও কালিকা প্রসাদ এই দুই গ্রামের ১৭ জন সমাজ সেবকবিস্তারিত পড়ুন
ফকিরহাটে এতিম শিক্ষার্থীদের মাঝে অর্থ সহায়তা প্রদান
বাগেরহাটের ফকিরহাটে করোনা ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলার আল হেরা ইয়াতিম খানা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কাতার চ্যারিটি বাংলাদেশ এর পক্ষ থেকে ১২৫ জন এতিম শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার টাকা করে সর্বমোট ৫ লক্ষ টাকার সহায়তা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, হ্যামকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আল হেরা আলিম মাদ্রসা, ইয়াতিম খানা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, প্রতিষ্ঠানের পরিচালক জোহরা খাতুন, আল-হেরা আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা ইউনূস আলী, হাফেজ মোশাররফ হোসেনসহবিস্তারিত পড়ুন
মোংলায় ইউপি সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের গণশুনানী
মোংলার সুন্দরবন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম. নুরুল আমিনের বিরুদ্ধে রাজনৈতিক এবং পরাজিত প্রতিপক্ষের উত্থাপিত নানান অভিযোগের প্রেক্ষিতে এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সুন্দরবন ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এ শুনানীতে উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন, ইউপি মেম্বর এম. নুরুল আমিনসহ অন্যান্য মেম্বর এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কয়েক’শ বাসিন্দারা উপস্থিত ছিলেন। শুনানীর বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান বলেন, সোমবার শুরু হওয়া তদন্ত চলমান রয়েছে। এটি শেষ হলে প্রতিবেদন প্রকাশ করা হবে। তবেবিস্তারিত পড়ুন
মোড়েলগঞ্জে স্ত্রী পোস্ট মাস্টার, স্বামী উদ্যোক্তা ॥ অফিস করেন না কখনও
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ব্রাঞ্চ পোস্ট অফিসের সেবা পায়না স্থানীয় জনগণ। ব্রাঞ্চ পোস্ট মাস্টার মানসী ওঝা অফিসে আসেন না কখনওই। স্থানীয়রাও জানেননা এই ব্রাঞ্চ পোস্ট অফিসের পোস্ট মাস্টার মানসী ওঝা। সবাই জানে তার স্বামী ওই পোস্ট অফিসের অধীনে থাকা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি গ্রন্থাগারিক মনি শংকর ঢালীই এই পোস্ট অফিসের পোস্ট মাস্টার। স্ত্রী তো আসেন না অফিসে আবার স্বামীও থাকেন তার নিজ কাজ নিয়ে ব্যস্ত। কারণ স্বামী মনি শংকর ঢালী তো বনগ্রাম সেনসুরি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সামলাতে ব্যস্ত। স্বামী-স্ত্রীর এ ধরণের স্বেচ্ছাচারিতায় ডাক বিভাগের সেবা বঞ্চিতবিস্তারিত পড়ুন
