প্রধান সূচি

ফকিরহাটে এতিম শিক্ষার্থীদের মাঝে অর্থ সহায়তা প্রদান

বাগেরহাটের ফকিরহাটে করোনা ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলার আল হেরা ইয়াতিম খানা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কাতার চ্যারিটি বাংলাদেশ এর পক্ষ থেকে ১২৫ জন এতিম শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার টাকা করে সর্বমোট ৫ লক্ষ টাকার সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, হ্যামকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আল হেরা আলিম মাদ্রসা, ইয়াতিম খানা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, প্রতিষ্ঠানের পরিচালক জোহরা খাতুন, আল-হেরা আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা ইউনূস আলী, হাফেজ মোশাররফ হোসেনসহ এতিমখানার শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial