চাকরির পিছনে না দৌঁড়ে উন্নত চাষাবাদে মাধ্যমে নিজেকে করে গড়ে তোলা সম্ভব : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শিক্ষিত বেকাররা চেষ্টা করলে চাকরির পিছনে না দৌঁড়ে উন্নত ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করে নিজেকে গড়ে তুলতে পারে। এক্ষেত্রে নিজেকে আত্মনির্ভরশীলতার মন নিয়ে উপযুক্তভাবে গড়ে তুলতে হবে।
আজ রবিবার সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে জিকেবিএসপি কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মধ্যে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আত্মনির্ভরশীল হতে হলে পরিশ্রম করকে হবে, হতে হবে সৎ, বিনয়ী ও আশাবাদী। এ কথাগুলো মাথায় রেখে যুবকদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এজন্য যুবকদের কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনার সরকার সহজ শর্তে ও জামানত বিহীন ঋন সুবিধা দিচ্ছেন। যে সুবিধা নিয়ে দেশের হাজার হাজার শিক্ষিত যুবক আজ সাবলম্বি।
মন্ত্রী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষক বাচলে দেশ বাঁচবে। তাই কৃষকের কথা মাথায় রেখে সরকার বিনামূল্য সার, বীজ দিচ্ছেন। কৃষিখাতে দিচ্ছেন ভূর্তুকি।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ চিন্ময় রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. হামিদ, পৌরসভার মেয়র গোলাম কবির, ভাইস চেযারম্যান রনি দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার চপল কৃষ্ণ নাথ।
পরে মন্ত্রী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
