Sunday, July 26th, 2020
কোরবানির পশুর হাটে থাকছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মনিটরিং টিম
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ অন্যান্য বিষয় তদারকির জন্য ৮টি মনিটরিং টিম গঠন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রত্যেক টিমে মন্ত্রণালয়ের একজন করে উপসচিবকে দায়িত্ব প্রদান করা হয়েছে। কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল সেবা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন হাটের জন্য ১৮টি ভেটেরিনারি মেডিকেল টিম ও ১টি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমের জন্য ৪টি কোরবানির হাট ব্যবস্থাপনা মনিটরিং টিম ও ১টি কন্ট্রোল রুম ব্যবস্থাপনা টিম গঠনবিস্তারিত পড়ুন
সুন্দরবন থেকে হরিণের মাংসসহ নৌকা ও হরিণ শিকারের সরঞ্জামাদি জব্দ
সুন্দরবনের চাড়াখালী এলাকা থেকে পাচারের সময় ৩০ কেজি হরিণে মাংস, দুইটি মাথা, আটটি পা, ৫০ ফুট হরিণ শিকারের ফাঁদ, কয়েকটি ধারালো অস্ত্র (দা) ও দুইটি নৌকা জব্দ করেছে বনবিভাগ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ মো. আজাদ কবির জানান, রবিবার ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনের চাড়াখালী এলাকায় তার নেতৃত্বে অভিযান চালায় বন প্রহরীরা। এ সময় ওই এলাকা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় বন প্রহরীরা দুইটি নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা চোরা শিকারীরা লাফিয়ে বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে চোরা শিকারীদের ফেলেবিস্তারিত পড়ুন
চাকরির পিছনে না দৌঁড়ে উন্নত চাষাবাদে মাধ্যমে নিজেকে করে গড়ে তোলা সম্ভব : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শিক্ষিত বেকাররা চেষ্টা করলে চাকরির পিছনে না দৌঁড়ে উন্নত ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করে নিজেকে গড়ে তুলতে পারে। এক্ষেত্রে নিজেকে আত্মনির্ভরশীলতার মন নিয়ে উপযুক্তভাবে গড়ে তুলতে হবে। আজ রবিবার সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে জিকেবিএসপি কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মধ্যে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আত্মনির্ভরশীল হতে হলে পরিশ্রম করকে হবে, হতে হবে সৎ, বিনয়ী ও আশাবাদী। এ কথাগুলো মাথায় রেখে যুবকদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এজন্যবিস্তারিত পড়ুন
বাগেরহাটে সহায়তা পেল ২৫৯ অসহায় নারী
বাগেরহাটে ২৫৯ জন অসহায় নারী পেলেন নগদ অর্থ সহায়তা। হিজড়া, ঋষি সম্প্রদায়সহ অসহায় প্রত্যেক নারীকে ৫ হাজার করে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। রবিবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিযাম মিলনায়তনে করোনা ভাইরাস মহামারি প্রতিরোধে প্রান্তিক জনগোষ্ঠির জীবিকা নির্বাহের জন্য এই নগদ অর্থ সহায়তা কর্মসূচির নগত অর্থ তুলে দেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। দূর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের বাস্তবায়নে এসডিসি প্রকল্পের সহযোগিতায় সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, বেসরকারী উন্নয়নবিস্তারিত পড়ুন
পিরোজপুরে এমিনেন্ট বয়েজের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
স্বেচ্ছাসেবী সংগঠন এমিনেন্ট বয়েজের উদ্যোগে আজ রবিবার থেকে পিরোজপুর শহরে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। বন বিভাগের সহযোগিতায় শিশু পার্ক সংলগ্ন পারেড়হাট সড়কের পাশে গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শফিকুল ইসলাম, প্যানেল মেয়র সাদুল্লাহ লিটন, সংগঠনের উপদেষ্টা হাসনাইন পারভেজ, সংগঠনের সভাপতি পারভেজুর রহমান, সাধারণ সম্পাদক মো. নিয়াজ মোরশেদ, সদস্য সাইফুল্লাহ হুমায়ূন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বৃক্ষরোপন কর্মসূচির আহ্বায়ক জাহিদুল হাকিম। মাসব্যাপী এ বৃক্ষরোপন কর্মসূচিতে শহরের সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরেরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় মেয়েকে ধর্ষণের মামলায় বাবা গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়ায় মেয়ে (১৪)কে ধর্ষণের অভিযোগে মায়ের দেয়া মামলায় পলাতক লম্পট বাবা সেলিম বেপারী (৫০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই মানিক গত ২৫ জুলাই বিকেলে ঢাকা যাত্রাবাড়ি থানা পুলিশের সহযোগিতায় যাত্রবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে রবিবার সকালে মঠবাড়িয়া থানায় হাজির করে। গত ১৯ জুলাই রাতে উপজেলার ঘোপখালী গ্রামের ওই ধর্ষিতার মা বাদী হয়ে স্বামী সেলিম বেপারী বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় এ মামলাটি দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার ঘোপখালী গ্রামের রব বেপারীর ছেলে ৫ সন্তানের জনক লম্পট সেলিম বেপারী তার নিজের মেয়ের ওপর মানসিক ওবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে চুরির অপবাদ দিয়ে কিশোরের চোখে মরিচের গুড়া দিল মেম্বর দম্পতি
জেলার ইন্দুরকানীতে চুরির অপবাদ দিয়ে এক কিশোরের চোখে মরিচের গুড়া মেখে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে এলাকার মেম্বর দম্পতির বিরুদ্ধে। গত শুক্রবার রাতে উপজেলার প্রত্যন্ত অঞ্চল পশ্চিম বালিপাড়া এলাকায় এ ঘটনার পর এরাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। সরেজমন প্রত্যক্ষকালে এলাকাবাসী জানায়, পশ্চিম বালিপাড়া গ্রামের মনোয়ার শেখের ছেলে মাসুম শেখ (১৪)কে টাকা চুরির মিথ্যা অপবাদে একই গ্রামের মহিলা ইউপি সদস্য মোসা: লাকি বেগম ও তার স্বামী আনোয়ার হোসেন, ফয়সাল ফকিরের দলবল নিয়ে রাতভর কিশোরকে নির্যাতন করেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজনের সহায়তায় ছেলেকে উদ্ধার করেন তার মা। কারো কাছে বিচার দিলে ছেলেকেবিস্তারিত পড়ুন
এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ
মাদ্রাসা পড়ুয়া এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্প ফর ডিপরাইভড ফাউন্ডেশন’। রবিবার বগুড়া জেলার রেজিয়া হাসান হাফেজিয়া মাদ্রাসায় এ খাবার বিতরণ করা হয়। জানা গেছে, করোনা ভাইরাসের মহামারি শুরু হওয়ার পর থেকেই সারা দেশে কষ্টে থাকা নিম্নবিত্ত পরিবার এবং অনেক এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে খাবার বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলার রেজিয়া হাসান হাফেজিয়া মাদ্রাসা ও এতীমখানায় খাবার বিতরণ করে সংগঠনটি। জানতে চাইলে হেল্প ফর ডিপরাইভড্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহমুদুল হাসান ছোটন বলেন, করোনার এই সময়ে অনেকেই আর্থিক কষ্টে আছে, বিশেষ করে এতিমখানাগুলোতে খাদ্যসহ অন্যান্যবিস্তারিত পড়ুন
মোংলায় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে ১২০টি ঘর হস্তান্তর
বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় নির্মিত ১২০টি ঘর হস্তান্তর করা হয়েছে। রবিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প-২ এর বাস্তবায়নকৃত এ ঘরগুলো হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান, উপজেলা প্রকৌশলী বিজন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন। সম্প্রতি আম্পানে ক্ষতিগ্রস্থ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র পরিবার চিহ্নিত করে তাদেরকে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ সেমিপাঁকা এ ঘরবিস্তারিত পড়ুন
