প্রধান সূচি

মোংলায় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে ১২০টি ঘর হস্তান্তর

বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় নির্মিত ১২০টি ঘর হস্তান্তর করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প-২ এর বাস্তবায়নকৃত এ ঘরগুলো হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান, উপজেলা প্রকৌশলী বিজন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন।

সম্প্রতি আম্পানে ক্ষতিগ্রস্থ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র পরিবার চিহ্নিত করে তাদেরকে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ সেমিপাঁকা এ ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। প্রতিটি ঘর ১ লাখ ২০ টাকা ব্যয়ে ১২০টি ঘর নির্মাণ ও বাস্তবায়ন করেছেন উপজেলা প্রশাসন।

ঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে বুড়িরডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা আব্দুর রব, সোনাইলতলা ইউনিয়নের শুভংকর মন্ডল, চাঁদপাই ইউনিয়নের জাফর হোসেন বলেন, ঘরে যে ইট, বালু, কাঠ ও টিন দেয়া হয়েছে তা খুবই ভালো এবং উন্নতমানের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউএনও রাহাত মান্নান স্যার আমাদেরকে যে ঘর দিয়েছে আমরা তাতে খুব খুশি, তাদের জন্য দোয়া করি। আমরা নদীর পাড়ে ভাঙ্গা ঘরে বসবাস করতাম এখন পাকা ঘরে থাকবো, এই যে খুশি তা কেউকে বলে বুঝাতে পারবো না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial