প্রধান সূচি

ইন্দুরকানীতে ২ জেলেকে জরিমানা : কারেন্ট জাল জব্দ

ইন্দুরকানীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকার করার অপরাধে ২ জেলেকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ উপজেলার বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জালসহ ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের মিজানুর রহমান এবং ইন্দুরকানী কালাইয়া গ্রামের আবুল কালাম নামে দুই জেলেকে আটক করেন। পরে ওই দুই জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া আটককৃত কারেন্ট জাল উপজেলার লঞ্চঘাট এলাকায় প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল গফ্ফারসহ পুলিশ ও স্থানীয় জনতা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল গফ্ফার জানান, উপজেলার বলেশ^র নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জালসহ দুই জেলেকে আটক করা হয়। পরে জেলেদের মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয় এবং আটককৃত জাল বিনষ্ট করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial