প্রধান সূচি

আবার কবে ?   

আবার কবে ইচ্ছেগুলো মেলবে ডানা,

বলবে সবাই এবার চলো নেই আর মানা।

আবার কবে রোজ সকালে খুকুমনি,

খুঁজবে তার স্কুল ব্যাগ, জুতো দু’খানি।

আবার কবে স্টেডিয়াম উঠবে ভরে,

উল্লাসে মাতবে সবাই ছয় আর চারে।

আবার কবে পল্টন, সোহরাওয়ার্দী উদ্যান,

ভরবে মিছিলে উঠবে আবার দীপ্ত শ্লোগান।

আবার কবে রাস্তার সব ট্রাফিক মোড়ে,

গাড়িগুলো সব দাড়িয়ে যাবে জটলা করে।

আবার কবে দেশ হতে  দেশ দেশান্তরে,

ছুটবে মানুষ ছুটত আগে যেমন করে।

আবার কবে বিশ্ব প্রভু হাসবে আবার,

হবো আবার আমরা ছিলাম যেমন সবার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial