প্রধান সূচি

মঠবাড়িয়ার মাঝেরচরের জেলে পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদীর মাঝেরচরে ঘূর্ণিঝড় আম্ফান ও  করোনাকালে বিপন্ন জেলে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় লন্ডন প্রবাসি তরুণদের  স্বেচ্ছাসেবী সংগঠন ঈমান ইনেশিয়েটিভ এর উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলার বলেশ্বর নদীর মধ্যবর্তী মাঝেরচর জেলে পল্লীর ১৭০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া দুই জেলে পরিবারের গৃহ নির্মাণ সহায়তা ও ১০ জেলে পরিবারে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক উপস্থিত থেকে জেলে পরিবারের মাঝে খাদ্য, নগদ অর্থ ও গৃহ নির্মাণ সহায়তা বিতরণ করেন।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতার মা মুকুল বেগম, সংগঠনের স্থানীয় সমন্বয়কারি সাইক নাজাত, উদীচী শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক ইসরাত জাহান মমতাজ ও  সমাজকর্মী মো. ইমরান উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা সংগঠনের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসি মো. সাইফুল আমীন মিঠু জানান, গত দুই বছর ধরে মঠবাড়িয়ার দুর্যোগে বিপন্ন মানুষকে সহায় দিয়ে আসছি। সংগঠনটি ভবিষ্যতেও মানবিক স্বার্থে দুর্গত মানুষের পাশে দাঁড়াবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial