পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপন কর্মসূচি
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সোমবার দুপুরে পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। টেলি কনফারেন্সের মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে ১০ হাজার ফলজ, বনজ বৃক্ষের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি।
এ সময় বলেন, বৈশ্বিক মহামারি করোনা দুর্যোগ প্রাদুর্ভবের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষ রোপন কর্মসূচির মাধ্যমে নির্মল বায়ু ও অক্সিজেন গ্রহনের মাধ্যমে মানুষকে সুস্থ্যভাবে বেঁচে থাকার ওপর গুরুত্বারোপ করেছেন।
বৃক্ষরোপন কর্মসূচিতে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা রাসেল পারভেজ, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জহিরুল হক টিটু, যুগ্ন আহবায়ক হাসান মামুন ও আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
