ভান্ডারিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা
ভান্ডারিয়ায় পারিবারিক কলহের জের ধরে সোমবার উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের বাসিন্দা অটোচালক জসিম হাওলাদারের স্ত্রী রহিমা খাতুন (২২) নামের এক সন্তানের জননী গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক আশিকুর রহমান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মূল ঘরের বারান্দায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
ভান্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Please follow and like us:
« কাউখালীতে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্লাটফরম গঠন (পূর্ববর্তি সংবাদ)
