আষাঢ়
মেঘ সেনানী ঘিরেছে আকাশ সেজেছে রণের সাজ,
তীরবেগে ধেয়ে নেমেছে বর্ষা আষাঢ় এসেছে আজ।
জ্যৈষ্ঠের খরতাপ শাসনের আজ হোল অবসান,
বৃক্ষ লতারা গাইছে সকলে আষাঢ়ের জয় গান।
ক্ষণে ক্ষণে আসে বজ্র নিনাদ বৃক্ষ দোলায় হাওয়া,
মাঝি মাল্লার ভয়ার্ত চোখ কূল ঘেঁষে তরী বাওয়া ।
মাঠের তপ্ত চৌচির ঠোঁট পেয়েছে তৃষার জল,
ব্যাঙেদের দল মেতেছে খুশিতে করছে কোলাহল।
পথ মাঠে ঘাটে নেই কলরব ফিরেছে সবাই ঘরে,
উড়ো বালি ধুলো হয়ে গেছে জল ধরনী স্বচ্ছ করে
দুকূল ছাপিয়ে নদী নালা খাল যৌবনবতী সবে,
কদম কেয়ারা বন জুড়ে আজ মেতেছে উৎসবে।
এ বাদল দিনে বসে জানালায় উদাসী হোল এ মন,
খুঁজিয়া বেড়ায় জীবন বেলার ফেলে আসা কতক্ষণ।
Please follow and like us:
« কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনা আক্রান্ত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ঘোড়ার গাড়ি নিয়ে কিছু কথা »
