মোংলায় পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান
মোংলা পোর্ট পৌরসভার ৬৪জন পরিচ্ছন্নতা কর্মীদের উন্নতমানের করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। ইউএনডিপি’র অর্থায়নে এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, পিপিআরসিআর এর নির্বাহী চেয়ারম্যান, হেলদি বাংলাদেশ’র কনভেনার ডক্টর হোসেন জিল্লুর রহমানের পক্ষ থেকে পাঠানো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে পোশাক, গামবুট, মাস্ক, সেফটি মুজা, হ্যান্ড গ্লাভস, চশমা ও হেলমেট ক্যাপ প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী তাদের হাতে এগুলো তুলে দেন। এ সময় ইউএনডিপি’র প্রতিনিধি মো. শরিফুল ইসলাম, পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সেরে মাধ্যমে এ অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন ডক্টর হোসেন জিল্লুর রহমান।
Please follow and like us:
« সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র শোক প্রকাশ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় নতুন ৭ জনের করোনা রিপোর্ট পজেপিভ »
