পিরোজপুরে সাপোর্ট সংস্থার উদ্যোগে প্রতিবন্ধি ব্যক্তিকে মুদি দোকান প্রদান
পিরোজপুরের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাপোর্র্ট’ এর উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে এক প্রতিবন্ধি ব্যক্তিকে একটি মুদি দোকান প্রদান করা হয়েছে।
বৃহষ্পতিবার সকালে শহরের কৃষ্ণচুড়া ভাইজোড়া এলাকায় এমদাদুল ইসলাম নামের ওই প্রতিবন্ধি ব্যক্তিকে দোকান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দোকানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল, সাপোর্টের উপদেষ্টা ও পুলিশ পরিদর্শক হাচনাইন পারভেজ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন, সাপোর্ট এর সহ-সভাপতি নাসির উদ্দিন শিকদার সাগর, জাকারিয়া খান ইকবাল, সাধারণ সম্পাদক সৈয়দ আহসান কবির, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কোষাধক্ষ আসাদুজ্জামান খান আসাদ, প্রচার ও দপ্তর সম্পাদক নুর উদ্দিন, সদস্য তামান্না তমা, সদস্য শহিদুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পি সমিতির সাধারণ সম্পাদক পিরোজপুরের কৃতি সন্তান নায়ক জাহেদ খান ‘সাপোর্ট’ নামের এ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা।
