Thursday, July 2nd, 2020
রাজাকারের ছেলেকে সদস্য সচিব করায় ৮ যুগ্ন আহবায়কের পদত্যাগ
ভান্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপিতে অসন্তোষ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি (জেপি)তে অসন্তোষ দেখা দিয়েছে। উপজেলা কমিটি গঠনের একদিন পরেই কমিটিতে এক রাজাকারের ছেলেকে সদস্য সচিব করার অভিযোগ এনে ওই কমিটির মধ্য থেকে ৮ জন যুগান আহবায়ক পদত্যাগ করেছেন। আজ বুধবার বিকেলে ভান্ডারিয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন তারা। এসময় উপজেলা জেপির সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব ও বর্তমান কমিটির যুগ্ন আহবায়ক ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, জেপির যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধূরী, আ. হাই হাওলাদার, মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, খালেকুজ্জামান নিপু,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে সরকারী ৩ এ্যাম্বুলেন্স চালক পলাতক ॥ এ্যাম্বুলেন্স সেবা ব্যাহত
পিরোজপুরে ২টি হত্যা মামলায় পিরোজপুর জেলা হাসপাতালের দুই জন সরকারী এ্যম্বুলেন্স চালক পলাতক রয়েছেন। অন্যদিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের এ্যাম্বুলেন্স চালকও রহস্যজনক কারণে ছুটিতে রয়েছেন। বর্তমানে পিরোজপুরে সরকারী স্বাস্থ্য সেবা খাত এ্যাম্বুলেন্স চালকশূন্য হয়ে পড়েছে। ফলে করোনাভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে জরুরী ভাবে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রোগী পরিবহনসহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এ্যাম্বুলেন্স সেবা। তবে বরিশাল থেকে একচন চালক পিরোজপুরে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামের এনায়েত মোল্লা (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার অভিযোগেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সাপোর্ট সংস্থার উদ্যোগে প্রতিবন্ধি ব্যক্তিকে মুদি দোকান প্রদান
পিরোজপুরের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাপোর্র্ট’ এর উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে এক প্রতিবন্ধি ব্যক্তিকে একটি মুদি দোকান প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে শহরের কৃষ্ণচুড়া ভাইজোড়া এলাকায় এমদাদুল ইসলাম নামের ওই প্রতিবন্ধি ব্যক্তিকে দোকান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দোকানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল, সাপোর্টের উপদেষ্টা ও পুলিশ পরিদর্শক হাচনাইন পারভেজ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন, সাপোর্ট এর সহ-সভাপতি নাসির উদ্দিন শিকদার সাগর, জাকারিয়া খান ইকবাল, সাধারণবিস্তারিত পড়ুন
