আবারও বিভাগের সেরা নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
স্বাস্থ্য অধিদপ্তরের Health System Strengthening (HSS) রেটিংসে আবারও বরিশাল বিভাগে প্রথম ও সারাদেশে ৫ম স্থানে রয়েছে পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর আগে ফেব্রুয়ারী মাসেও বরিশাল বিভাগে প্রথম ও সারাদেশে ৮ম স্থানে ছিলো নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (এইচএসএস) রেটিংসে মে ২০২০ এর জরিপে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরিশাল বিভাগের প্রথম ও সারাদেশের মধ্যে ৫ম স্থান অধিকার করেছে। এর আগে ফেব্রুয়ারী মাসের জরিপেও নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরিশাল বিভাগের প্রথম ও সারাদেশের মধ্যে ৮ম স্থানে ছিলো।
তিনি আরো বলেন, হাসপাতালে বিভিন্ন সমস্যা নিয়ে মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম মহোদয়ের সাথে আলাপ করি। তিনি আমাকে স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন মূলক কাজের বিভিন্ন নিদের্শনা প্রদান করেন এবং তিনি ইতোমধ্যে হাসপাতালের জন্য নতুন এম্বুলেন্স, এক্সরে মেশিন, ইসিজি মেশিন, আলট্রসনোগ্রাম মেশিনের ব্যবস্থা করেছেন। বর্তমান নাজিরপুরবাসী এর সেবা পাচ্ছেন।
ডা. ফজলে বারী চলতি বছরের ২৬ জানুয়ারী নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর মাত্র ছয় মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার পরিছন্নতা,স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাচীর নির্মাণসহ হাসপাতালটির অবিশ্বাস্য পরিবর্তন করতে সক্ষম হয়েছেন।
