প্রধান সূচি

Wednesday, July 1st, 2020

 

সংবাদ সম্মেলন ॥ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মঠবাড়িয়ায় এমপি রুস্তুম ফরাজির বিরুদ্ধে ১১ ইউপি চেয়ারম্যানের অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ার স্থানীয় সংসদ সদস্য (পিরোজপুর-৩ আসন) ও জাতীয় সংসদের হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে এডিবির উন্নয়ন খাতের ৬০ লাখ টাকা ফেরত যাওয়ায় ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ১১ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে এমপি’র বিরুদ্ধে চেয়ারম্যানরা শহরে ঝাড়ু মিছিল শেষে শহীদ মিনার সম্মুখ সড়কে এক প্রতিবাদ সভা করেন। সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন আহমেদ লিখিত বক্তব্যে জানান, ২০১৯-২০২০ অর্থ বছরেরবিস্তারিত পড়ুন


কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী’র মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার আলী (৭৫) ও তার স্ত্রী রেনু বেগম (৬০) নামে এক বৃদ্ধ দম্পত্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় ওই দম্পতির দুই বছরের নাতি ইয়াছিন আহত হয়। মৃত আজাহার আলী খান উপজেলার সদর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত করম আলী খানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনের বিদ্যুতের তারের সাথে আজাহার আলীর স্ত্রী রেনু বেগমের সাথে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হলে সে চিৎকার দেয়। চিৎকার শুনে তার স্বামী আজাহার এগিয়ে এসে স্ত্রীকে ধরলে দু’জনই বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় তার নাতী তাদেরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ঠিকাদারকে কুপিয়ে হত্যা ॥ হত্যাকারী আটক

পিরোজপুরের নাজিরপুরে আব্দুস ছবুর হাওলাদার (৪০) নামের এক ঠিকাদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের গাদেরহাট নামক এলাকায়। নিহত ছবুর হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের উত্তর সাতকাছিমা (গাদেরহাট) গ্রামের মৃত মো. ছোবাহান হাওলাদারের ছেলে। তিনি ঠিকাদারী কাজ করতেন। হত্যাকারী মো. মিজানুর রহমান মৃধা একই এলাকার মাহাতাব মৃধার ছেলে। সে স্থানীয় মৃধাবাড়ী মসজিদের ইমাম। নিহতের মেয়ে কারিশিমা খানম জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় মৃধাবাড়ি মসজিদের ইমাম মো. মিজানুর রহমান মৃধা তাদের (নিহত ছবুর) ঘরে ইট মারে। এ সময় তার পিতা ঘর থেকেবিস্তারিত পড়ুন


আবারও বিভাগের সেরা নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাস্থ্য অধিদপ্তরের Health System Strengthening (HSS) রেটিংসে আবারও বরিশাল বিভাগে প্রথম ও সারাদেশে ৫ম স্থানে রয়েছে পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর আগে ফেব্রুয়ারী মাসেও বরিশাল বিভাগে প্রথম ও সারাদেশে ৮ম স্থানে ছিলো নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (এইচএসএস) রেটিংসে মে ২০২০ এর জরিপে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরিশাল বিভাগের প্রথম ও সারাদেশের মধ্যে ৫ম স্থান অধিকার করেছে। এর আগে ফেব্রুয়ারী মাসের জরিপেও নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরিশাল বিভাগের প্রথম ও সারাদেশের মধ্যে ৮ম স্থানে ছিলো।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial