প্রধান সূচি

করোনাভাইরাস পরিস্থিতি

ভান্ডারিয়ায় সরকারি কর্মকর্তা ও গৃহবধুর মৃত্যু

জেলার ভান্ডারিয়া উপজেলায় নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী (৫৬) এবং শনিবার উপজেলার ইকড়ি ইউনিয়নের সিংখালী গ্রামের বাসিন্দা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অফিস সহকারী মো. নজরুল ইসলামের স্ত্রী (৪৮) এর মৃত্যু হয়েছে।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. জহিরুল ইসলাম জানান, ওই সরকারি কর্মকর্তা শনিবার উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তার অবস্থা গুরুতর হওয়ায় ওই দিনই বরিশাল শেরবাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়।

ইকড়ি ইউনিয়নের সিংখালী গ্রামের নারী রোগীকে ভান্ডারিয়া হাসপাতালে গত শুক্রবার ভর্তি করা হয়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় স্বজনরা তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial