পিরোজপুরে পিকআপ চাপায় বৃদ্ধের মৃত্যু
পিরোজপুরে পিকআপের চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৪টার দিকে পিরোজপুর-খুলনা সড়কের বলেশ^র ব্রিজের টোল ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৭৫ বছর। তবে তার নাম পরিচয় পাওয়া যায় নি।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, বাগেরহাট থেকে দ্রুতগামী একটি পিকআপভ্যান বলেশ^র ব্রিজ পার হয়ে টোল ঘরের দিকে যাচ্ছিল। এসময় পিকআপ ভ্যানটি ওই বৃদ্ধকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
Please follow and like us:
« পিরোজপুরের সন্তান তমিজুল ইসলাম যশোরের ডিসি হিসেবে নিয়োগ পেলেন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে নৈতিকতা শিক্ষা দেয়ার কোন বিকল্প নেই : শ ম রেজাউল করিম এমপি »
