Saturday, June 27th, 2020
শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে নৈতিকতা শিক্ষা দেয়ার কোন বিকল্প নেই : শ ম রেজাউল করিম এমপি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন আমাদের শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে, দেশপ্রেমে উদ্ভুদ্ধ করতে হলে, নৈতিকতার শিক্ষা দেয়ার কোন বিকল্প নেই। নীতিহীন এবং মূল্যবোধহীন শিক্ষার সার্টিফিকেট চাকুরি দিতে পারে কিন্তু প্রকৃত মানুষ করতে পারে না। মন্ত্রী আজ শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর আয়োজনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পিরোজপুর জেলার অনলাইন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধনী বক্তব্যে একথা বলেন। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পিরোজপুর জেলা কার্যলয় এ কর্মশালার আয়োজন করে। পিরোজপুরের জেলা প্রশাসক আবুবিস্তারিত পড়ুন
পিরোজপুরে পিকআপ চাপায় বৃদ্ধের মৃত্যু
পিরোজপুরে পিকআপের চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৪টার দিকে পিরোজপুর-খুলনা সড়কের বলেশ^র ব্রিজের টোল ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৭৫ বছর। তবে তার নাম পরিচয় পাওয়া যায় নি। পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, বাগেরহাট থেকে দ্রুতগামী একটি পিকআপভ্যান বলেশ^র ব্রিজ পার হয়ে টোল ঘরের দিকে যাচ্ছিল। এসময় পিকআপ ভ্যানটি ওই বৃদ্ধকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
